শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার
দীপ্ত নিউজ
পরিবেশ

বায়ুদূষণে পরপর দু’দিন শীর্ষে ঢাকা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
বায়ুদূষণে পরপর দু’দিন শীর্ষে ঢাকা
তীব্র বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা। ছবি: সংগৃহীত

দিন দিন বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই চলছে বায়ু দূষণের মাত্রা। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকার শীর্ষে উঠে এসেছে মেগাসিটি ঢাকা।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের প্রথম কর্মদিবসে শহরটির বাতাসে ভয়াবহ দূষণ রয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

সকাল পৌনে ৯টার দিকে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৩৯৪ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা, যা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। আর ২৩৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

এছাড়া তৃতীয় অবস্থানে থাকা ভারতের মুম্বাই শহরের স্কোর ২৩৩। ১৯২ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে কিরগিজস্তানের বিশকেক শহর এবং ১৮৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের শহর কলকাতা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

আরও পড়ুন: ঢাকায় ফের বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’

২০১ থেকে ৩০০–এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০–এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

উল্লেখ্য, গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার স্কোর ছিল ২২৭। ঢাকার বায়ুদূষণের স্থানীয় উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার ধোঁয়া, নির্মাণকাজের দূষণ, আশপাশের ইটভাটার ধোয়া।

 

এসএ/দীপ্ত নিউজ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।