শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন’ প্রশ্নের ব্যাখ্যায় যা বললেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন’ প্রশ্নের ব্যাখ্যায় যা বললেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দলীয় শাসনামলে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেছেন।

সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিস্তারিত তুলে ধরেন।

সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়:“বিএনপি সরকারে থাকাকালীন সময় দেশে দুর্নীতির প্রসার ছিলো—এ নিয়ে তখন বিস্তর আলোচনা–সমালোচনা হয়। আন্তর্জাতিক দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান ছিল শীর্ষে। এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে ভোটারদের কীভাবে আশ্বস্ত করবেন?”

জবাবে তারেক রহমান বলেন:“আপনি বললেন ‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন’। তখন (১৯৯৬–২০০১) আওয়ামী লীগ সরকারে ছিল। আমরা ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনে জয়ী হয়ে ১০ অক্টোবর সরকার গঠন করি। এর দুই–তিন মাস পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) একটি সূচক প্রকাশ করে। মাত্র তিন মাসের মধ্যে কোনো সরকারের পক্ষে ভালো–মন্দ কিছু করার সুযোগ থাকে না।

ওই সূচকটি আমাদের আগের সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ডের ভিত্তিতেই তৈরি হয়েছিল।”

তারেক রহমান আরও বলেন,“আপনি যদি বিএনপির ২০০১–২০০৬ মেয়াদের টিআইবি রিপোর্টগুলো দেখেন, তাহলে দেখবেন—ধাপে ধাপে সূচকে বাংলাদেশের অবস্থান উন্নত হয়েছে।”

দুর্নীতি রোধে বিএনপির অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন:“হ্যাঁ, হয়তো পুরোপুরি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারিনি—এই বাস্তবতা আমাদের বুঝতে হবে। এটি একটি সামাজিক ব্যাধি। তবে এই বিষয়ে কাজ করে যেতে হবে।

আমি যত কথাই বলি না কেন, জনগণকে আমাদের কাজের মাধ্যমে প্রমাণ দেখাতে হবে। যদি সুযোগ পাই, আমরা এমন একটি অবস্থা তৈরি করতে চেষ্টা করবো, যেখানে বিশ্ব দরবারে কিছুটা হলেও সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।”