মঙ্গলবার, জুন ৯, ২০২৬
মঙ্গলবার, জুন ৯, ২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগি বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগি বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সখিপুরসাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্মীতলা উপজেলার মো. পলাশের ছেলে হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২), ভোলা জেলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)

এছাড়া আহত ব্যক্তি হলেন ঘাটাইল জেলার লহ্মীন্দর উপজেলার আফসার আলী মন্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)

স্থানীয় জানান, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলো। এসময় ঢাকাগামী একটি মুরগি বোঝাই ট্রাক বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপ ভ্যানে থাকা ৪ জন নিহত হন।

সখীপুর থানা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন বলেন, মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More