দীপ্ত নিউজ
জাতীয়

দুর্গাপূজায় তিন দিনের ছুটির সুপারিশ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুর্গাপূজায় তিন দিনের ছুটির সুপারিশ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তত তিন দিনের ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজার দুই–তিন দিন ছুটি দিলে অসুবিধা কি? ছুটিতে আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি।

আল/ দীপ্ত সংবাদ