শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

দুপুরে মির্জা ফখরুল’কে দেখতে হাসপাতাল যাচ্ছে জামায়াত প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুপুরে মির্জা ফখরুল’কে দেখতে হাসপাতাল যাচ্ছে জামায়াত প্রতিনিধি দল

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর‘কে দেখতে হাসপাতালে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ একটি প্রতিনিধি দল।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় প্রতিনিধি দল হাসপাতালে যাবেন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানী ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর‘কে ভর্তি করা হয়েছে।

বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, ‘সন্ধ্যায় থাইল্যান্ড থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বিএনপি মহাসচিব। তারপর রাজধানী গুলশানে চেয়ারপারসন অফিসে নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত। বাসায় ফেরার পর অস্বস্তিবোধ করছিলেন তিনি। বিষয়টি জানার পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।’

 

এসএ