দীপ্ত নিউজ
জাতীয়

দুদক সচিব হিসেবে মোহাম্মদ খালেদ রহীমের যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুদক সচিব হিসেবে মোহাম্মদ খালেদ রহীমের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগদান করছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫ তম ব্যাচের একজন সদস্য।

এর আগে গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়।

চাকরিজীবনের শুরুতে তিনি নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।