মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

দুই দশক পর সোমবার পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অবশেষে পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি।

২০০৬ সালের পর সোমবার (২০ এপ্রিল) ২০ বছর পর পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন তিনি।

সফরকালে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশনে হিসেবে ঘোষণা করবেন। এছাড়াও আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে।

জানা গেছে, ৬৬ বছর ধরে অশীতিপর বৃদ্ধ আবদুস সাত্তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা দেখাশোনা করেন। জীবদ্দশায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কখনও কিশোর, আবার কখনও তরুণ তারেক রহমানকে দেখেছেন তিনি। এবার সেই তারেক রহমানকে দেখবেন প্রধানমন্ত্রী হিসেবে।

৮০ বছরের এক জীবনে একই পরিবারের তিন সদস্যকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার আনন্দ, ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে, বৃদ্ধ আব্দুস সাত্তারের। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখানে আসবেন, খুব আনন্দ লাগছে। দেশ যাতে ভালো চলুক, এটাই চাওয়া থাকবে।

এর আগে, ২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন, তারেক রহমান। সেই পৈতৃক ভিটায় ২০ বছর পর ফিরছেন, প্রধানমন্ত্রী হয়ে।

এদিকে, প্রধানমন্ত্রীর আসার খবরে গাবতলীর মানুষের মনজুড়ে যেন ঈদের খুশি। স্থানীয়রা একজন বলেন, একনজর প্রধানমন্ত্রীকে দেখতে পাবো, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর কোন পাওয়ার কিছু নেই।

তবে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চাওয়ার কিছু না থাকলেও; অনেকের প্রত্যাশা, গত দুই দশক বঞ্চিত থাকা এলাকাকে নিয়ে যাবেন, দেশের উন্নয়নের মূল স্রোতে।

সোমবার ঢাকা থেকে বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই দেড়শ বছর বয়সী বগুড়া পৌরসভাকে, সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন। একদিনের সফরের শেষ দিকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

বগুড়া৬ আসনের এমপি রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা, দেশের সর্ববৃহৎ পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করবেন। এছাড়াও প্রেসক্লাব উদ্বোধন ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ করবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More