শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
খেলা

দুইশর আগেই অলআউট অস্ট্রেলিয়া

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
দুইশর আগেই অলআউট অস্ট্রেলিয়া
বোর্ডার- গাভাস্কার সিরিজ

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যালান বোর্ডার-সুনীল গাভাস্কার সিরিজের ১ম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৭৭ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা।

দশ উইকেটের ৮টি ভাগাভাগি করে নিয়েছেন ভারতের দুই স্পিনার। সর্বোচ্চ পাঁচটি উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা। আর দ্বিতীয় সর্বোচ্চ তিনটি উইকেট রবিচন্দ্র অশ্বিনের দখলে।

ইনিংসের দ্বিতীয় ওভারেই পেসার মোহাম্মদ সিরাজের বলে লেগ বিফোরে আউট হয়েছেন উসমান খাজা। এরপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে সঙ্গ দিতে ক্রিজে আসেন মার্নাস লাবুশানে। কিন্তু তৃতীয় ওভারে মোহাম্মদ শামির করা দ্রুতগতির প্রথম বলে বোল্ড হয়ে সাঁজঘরে ফেরেন ওয়ার্নার। মার্নাস লাবুশান ও স্মিথের ব্যাটে ভারতের বোলিং তোপের সামাল দেয়। দলকে ভরসা জোগানো দুই ব্যাটারের ২৩০ বলে ৮৬ রানের পর দুজন আউট হলে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় সেশনে পিটার হ্যন্ডসকমের ৮৪ বলে ৩১ রান ও ক্যারির ৩৩ বলে ৩৬ রানে ম্যাচে ঘুরে দাড়ায় অস্ট্রেলিয়া। পিচ নিয়ে অজিদের মন্তব্য এবার সত্য প্রমান হলো।

পিচে স্পিনারই বাজিমাত করেছে, ইনজুরি থেকে ফিরে জাদেজা ৫ উইকেট শিকার করে অজিদের বিপাকে ফেলেন। দলের আরেক স্পিনার অশ্বিনের ৩ উইকেট শিকারে বিধ্বস্ত অস্ট্রেলিয়া ১৭৭ রান করে অলআউট হয়।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।