শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

দুঃসংবাদ পেল ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুঃসংবাদ পেল ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ

 

লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। আপাতত মাঠের বাইরে তাকে থাকতে হবে ৬ সপ্তাহ।

লা লিগার ম্যাচে সেল্টো ভিগোর বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ভিনিসিয়ুস। ১৮ মিনিটেই খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যান তিনি। তখন অবশ্য চোটের মাত্রা তেমন বোঝা যায়নি। কিন্তু এবার জানা গেল।

এক বিবৃতিতে ভিনিসিয়ুসের চোটে পড়ার কথা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি বলেছে, ‘রিয়াল মাদ্রিদ মেডিক্যাল দল পরীক্ষা–নিরীক্ষা করে জানতে পেরেছে যে ডান উরুর মাংসপেশিতে চোট পেয়েছেন ভিনি। তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’

আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা পর্বে বলিভিয়া (৮ সেপ্টেম্বর) ও পেরুর (১২ সেপ্টেম্বর) বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য সেলেসাওদের স্কোয়াডে রয়েছেন ভিনিসিউস। কিন্তু এ দুটি ম্যাচসহ রিয়াল মাদ্রিদেরও বেশকিছু ম্যাচ খেলতে পারবেন না তিনি।

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। ভিনিসিয়ুসকে এর আগে পূর্ণ ফিট হিসেবে না–ও পেতে পারে রিয়াল।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, অক্টোবরের আগে ভিনিসিয়ুসের মাঠে ফেরার সম্ভাবনা নেই। রিয়ালের জন্য এটা বড় ধাক্কা।

গত মৌসুমে ৫৫ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি রিয়াল সতীর্থদের জন্য আরও ২১ গোল বানিয়েছেন ২৩ বছর বয়সী এ তারকা।

 

এসএ/দীপ্ত নিউজ