শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজনীতি

দীপ্ত টিভি’র তামিম হত্যা: স্থগিত বিএনপি নেতা রবি’র দলীয় পদ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দীপ্ত টিভি’র তামিম হত্যা: স্থগিত বিএনপি নেতা রবি’র দলীয় পদ

দীপ্ত টিভি’র সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম (৩৪) হত্যা মামলার আসামি হওয়ায় বিএনপি নেতা রবিউল আলম রবি‘র দলীয় পদ স্থগিত হচ্ছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৪ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী জানান, দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা হত্যা মামলার আসামি হিসেবে বিএনপি নেতা শেখ বরিউল আলম রবি‘র নাম আসায় মামলার কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত বিএনপি থেকে তার দলীয় পদ স্থগিত হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত হন দীপ্ত টিভির কর্মী তানজিল জাহান ইসলাম তামিম।

পরদিন শুক্রবার (১১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় ডেভেলপার কোম্পানির কর্ণধার ও বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

 

এসএ