শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
সারাদেশ

দিনাজপুর বোচাগঞ্জে পুুরোহিতের মৃতদেহ উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
দিনাজপুর বোচাগঞ্জে পুুরোহিতের মৃতদেহ উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জে ধানক্ষেত থেকে গনেশ ভূট্টাচার্য(২৫) নামে এক পুরোহিতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে– কেউ তাকে হত্যার পর ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে বোচাগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের উপরপড়ি বাজার এলাকা হতে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গণেশ ভূট্টাচার্য (২৫) ওই এলাকার দীনেশ ভূট্টাচার্যের পুত্র।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, গনেশ ভূট্টাচার্য বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে অন্যান্য দিনের মতো পাশ্ববর্তী বাজারের উদ্দেশ্যে বের হয়। গভীর রাত পর্যন্ত বাড়ীতে না ফেরায় বাড়ীর লোকজন তাকে খোঁজা–খুঁজি শুরু করে। সারারাত তারা হন্যে হয়ে খুঁজলেও গনেশকে পাওয়া আর যায়নি। শুক্রবার এলাকাবাসী মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সদ্য রোপনকৃত ধানক্ষেতে গনেশের মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন সেখানে ছুটে আসে। 

জানা যায়, নিহত গনেশের কপাল, হাত, পা সহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, পুরোহিতের জোতবানীই একমাত্র আয়ের উৎস হওয়ায় নানান অভাব–অনটনের সংসারে গনেশ ভূট্টাচার্য বিভিন্ন জনের কাছে ধার–দেনায় জর্জরিত ছিল। সেইসাথে চড়া সুদের টাকা নিয়ে ফেরত দিতে পারছিলেন না ওই পুরোহিত। পাওনাদারদের কেউ তাকে খুন করলো কিনা তা তদন্ত হওয়া প্রয়োজন বলে জানায় এলাকাবাসী।

এদিকে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এ ঘটনায় তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম, বোচাগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল হুদা, এএসপি (কাহারোল সার্কেল) মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ