শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

দিনাজপুরে বিএনপি‘র দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র শেখ জাহাঙ্গীর আলম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি‘র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, জেলা বিএনপি‘র সিনিয়র সহ–সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ–সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, আলহাজ্ব সোলায়মান মোল্লা, মোজাহারুল ইসলাম, মোঃ নাওশাদ আলী, মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, আমিনুল ইসলাম মুন্না,মোঃ আনিসুর রহমান বাদশা প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। তাঁকে উন্নত চিকিৎসার বিদেশে পাঠানো জরুরী। অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার বিদেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

 

 

সুলতান মাহমুদ/ আল / দীপ্ত সংবাদ