শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ২৮

দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে নাবিল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। আহতদের দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর–ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নাবিল পরিবহন বাসের সুপারভাইজার রাজেশ বাহাদুর (৪০), ট্রাক হেলপার মোঃ আলী (৫০) ট্রাক চালক নূর মোহাম্মদ হাসু (৩০), শিশু বিভা (১০), শিশু জায়না ( ৫ মাস)।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন।

ওসি জানান, ভোরে চকরামপুর গ্রামে ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও নাবিল পরিবহনের হেলপার নিহত হন।

ওসি আরও জানান, আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ ৩ জন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ৪ জনের পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান মোহাম্মদ রুবেল জানান, ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় রেকারের মাধ্যমে রাস্তা থেকে বাসটিকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন বলেন, ‘বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

 

এসএ/দীপ্ত সংবাদ