দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দিনরাত প্রচার চালাচ্ছেন মেরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনরাত প্রচার চালাচ্ছেন মেরী

 

নৌকার পক্ষে সমর্থন আদায়ে দিনরাত প্রচার চালাচ্ছেন কুমিল্লা–২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদ মেরী।

মঙ্গলবার (২ জানুয়ারি) কুমিল্লার মেঘনায় নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে মানিকার চর এল এল মডেল হাইস্কুলের জনসভায় অংশ নেনে তিনি।

এসময় আওয়ামী লীগের পক্ষে নৌকায় ভোট চান সেলিমা আহমাদ। বলেন, শুধুমাত্র নৌকায় ভোট দিয়েই মেঘনার সঠিক উন্নয়ন ঘটানো সম্ভব।

শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, নারী উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন সেলিমা আহমাদ।

 

এসএ/দীপ্ত নিউজ