থানচি-তিন্দু পর্যন্ত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বান্দরবান জেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৫ জুলাই) অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকালে তিন্দু বড় পাথর এলাকায় পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ ঘটনায় জাওয়াদউল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More