রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি: জ্বালানিমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আমদানি খরচ বেশি হওয়ায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাবিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট (সমন্বয়) করেছে। এমনকি আমেরিকাও ৫ ডলার বাড়িয়ে দিয়েছে। সেখানে আমরা এই যুদ্ধ লাগার পর থেকে বাংলাদেশে ইমপোর্ট (আমদানি) করে যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের চেয়ে নিচেই আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায়ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে।

তিনি আরও বলেন, বর্তমান দাম বৃদ্ধির পরও সরকারকে জ্বালানিতে ভর্তুকি দিতে হচ্ছে। অর্থাৎ বাজারমূল্য সমন্বয়ের পরও প্রকৃত খরচ পুরোপুরি উঠে আসছে না, ফলে রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এটি দীর্ঘমেয়াদে টেকসই নয় বলেও তিনি ইঙ্গিত দেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More