শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের বাংলাদেশ প্রতিনিধি সংস্থা সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬ সালের জন্য ওয়ালটনকে এ সম্মাননা দিয়েছে। এ নিয়ে টানা তিনবার ছয় বছরের জন্য মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেল বাংলাদেশি একমাত্র গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি। এর আগে ২০২০–২১ এবং ২০২৩–২৪ সালেও এ পুরস্কার পেয়েছিল ওয়ালটন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত গালা ইভেন্টে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের হাতে সুপারব্র্যান্ডসের ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিজনেস কো–অর্ডিনেটর তানভীর আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

‘সুপারব্র্যান্ডস’ যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টিরও বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সম্মাননা দিয়ে থাকে। বাংলাদেশে দেশের সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানজনক ব্র্যান্ডগুলোকে এ পুরস্কারে ভূষিত করা হয়।