শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় দুটি পৃথক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন।

বুধবার (২৪ এপ্রিল) সকাল পৌনে ৭টায় তুরস্ক সফরে যান।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ‘তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারপতি কাদির ওজকায়া তুরস্কের সাংবিধানিক আদালত এর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্যে বাংলাদেশের প্রধান বিচারপতিকে বিশেষ আমন্ত্রণপত্র পাঠান।

সফরকালে প্রধান বিচারপতি কাল ইস্তাম্বুলের দোলমাবাছ প্রাসাদে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন।

এছাড়া প্রধান বিচারপতি আগামী ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত ‘ক্লাইমেট জাস্টিস অ্যান্ড দ্য কনস্টিটিউশন: রিফ্লেকশনস ফ্রম দ্য গ্লোবাল সাউথ’–শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। এতে ছাত্র, শিক্ষক, আইনজ্ঞ, আইনজীবী, অন্যান্য পেশাজীবীসহ আবুধাবির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

প্রধান বিচারপতি ২৮ এপ্রিল সকালে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষকদের একটি ওয়ার্কশপে দিক–নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।