শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজনীতি

তিন দিনের কর্মসূচিতে আজ থেকে মাঠে বিএনপি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
তিন দিনের কর্মসূচিতে আজ থেকে মাঠে বিএনপি

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে টানা তিন দিনের কর্মসূচি নিয়ে মাঠে থাকছে বিএনপি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে তারা আজ সারাদেশে প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করছে।

এ ছাড়া সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ঢাকায় দুটি গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বেলা তিনটায় গুলশান–২ থেকে, যা শেষ হবে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে এবং একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। যা শেষ হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে।

এছাড়াও পরের দিন শনিবার (১৯ আগস্ট) সারা দেশে পদযাত্রার কর্মসূচি দিয়েছে বিএনপি। এক দফা দাবিতে গণমিছিল এবং পদযাত্রার দুই দিনের এই কর্মসূচি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও পালন করবে।

 

এসএ/দীপ্ত নিউজ