দীপ্ত নিউজ
অন্যান্য

তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিতুমীর কলেজ ক্যাম্পাসে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাইশা এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুর আলম, জেড ওয়েল হোমস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ফরহাদ।

এ ছাড়া সংগঠনের উপদেষ্টা ইসমাইল হোসেন জনি, সুলতান মাহমুদ পরশ, লোটাস মামুন, মোজাম্মেল করিম স্বাধীন, কামাল হোসেন, সোহেল আলম সাগর, জাহের ইসলাম জাহাঙ্গীর ও তছলিম চৌধুরী উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি তসলিম হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করেন।