মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রিহ্যাবের প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন তাসনোভা মাহবুব সালাম

Avatar photoমৃন্ময় মাসুদ
রিহ্যাব স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তাসনোভা মাহবুব সালাম

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬২০২৮)-এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন রিহ্যাবের পরিচালক এবং টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রিহ্যাবের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান হিসেবে তাসনোভা মাহবুব সালামকে মনোনীত করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কমিটি রিহ্যাবসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ, সুপারিশ এবং কর্মপরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন করবে। এসব সুপারিশ রিহ্যাবের পরিচালনা পর্ষদের অনুমোদনের পর সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

রিহ্যাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তাসনোভা মাহবুব সালামের দক্ষ নেতৃত্ব, গণমাধ্যমে অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে। একই সঙ্গে কমিটির কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতাও কামনা করা হয়েছে।

উল্লেখ্য, তাসনোভা মাহবুব সালাম বর্তমানে রিহ্যাবের পরিচালক হওয়ার পাশাপাশি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More