রবিবার, জুন ৭, ২০২৬
রবিবার, জুন ৭, ২০২৬

বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম ইকবাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।

জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এতে ঢাকার ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

রবিবার (৭ জুন) মিরপুর শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ক্যাটাগরি২ বা ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ৭৪ জন।

নির্বাচনে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নেওয়া তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে পর্ষদে নিজের জায়গা নিশ্চিত করেছেন।

এছাড়াও ঢাকার ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি) থেকে নির্বাচিত হয়েছেনসাইদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট), ইশরাফিল খসরু (৭২ ভোট), মাসুদুজ্জামান (৭০ ভোট), ফয়সাল ইয়াসির (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শানিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানী (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (৪১ ভোট) ও সাকেফ আহমেদ সালাম )

এর আগে, গত ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটি প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তামিম ইকবাল। তার অধীনেই ৩ মাসের মধ্যে এই নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More