শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

তথ্য-উপাত্ত দেখলে বোঝা যায় অপরাধ কমেছে: স্বরাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তথ্য-উপাত্ত দেখলে বোঝা যায় অপরাধ কমেছে: স্বরাষ্ট্র সচিব

প্রতিদিনই ছোটখাট কিছু ঘটলেও, নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই। তথ্য–উপাত্ত দেখলে কিন্তু বোঝা যায় অপরাধ কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘ছুটির দিনেও বসে নেই। ১২–১৪ ঘণ্টা কাজ করছে বাহিনীর লোকগুলো। চেষ্টার কোনো ত্রুটি নেই। সামনে আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।’

বিধ্বস্ত পুলিশ বাহিনী দিয়ে কাজ শুরু করতে হয়েছে উল্লেখ করে নাসিমুল গনি আরও বলেন, ‘আইন–শৃঙ্খলা বাহিনীর কঠোর বা কোমল হবার কিছু নেই, যতটুকু প্রয়োজন তটটুকুই প্রয়োগ করা হচ্ছে। যেভাবে চলছিল সেভাবেই চলবে। রোজা এবং ঈদকে সামনে রেখে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তন হচ্ছে সে রকম কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানীতে ছিঁচকে চুরি, ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

দেশি–বিদেশি গণমাধ্যমে খুন–ধর্ষণের পরিসংখ্যান এসেছে– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিনিয়র সচিব বলেন, আমি কোনোটা অস্বীকার করছি না। আগে কী ছিল, এখন কী হচ্ছে, সেটা বলছি। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীতে আমরা যাদেরকে নিয়ে এসেছি, তারা কোনোদিন ঢাকা শহর দেখেনি। তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। ধীরে ধীরে তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। প্রতিদিনই উন্নতি হচ্ছে। নতুন সমস্যা আসছে, আমরা নতুন কৌশল ব্যবহার করছি।

মবের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এতে অন্যরা উৎসাহিত হচ্ছে কি না– এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব আরও বলেন, যেসব জায়গায় এ ঘটনাগুলো হচ্ছে, সেখানে যদি তথ্য–প্রমাণ থাকে, যেসব জায়গায় এগুলো নিয়ে সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, সেগুলো সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাড্রেস করেন।

 

এসএ