দীপ্ত নিউজ
জাতীয়

ঢাবিতে ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার: জাফর ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাবিতে ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার: জাফর ইকবাল

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া ‘রাজাকার’ স্লোগানের প্রতিক্রিয়ায় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র–ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।

মুহম্মদ জাফর ইকবাল লিখেছেন ‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি ওয়েবসাইটে। তার নিজ হাতে লেখা চিরকুটের ছবি ওই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

ড. মুহম্মদ জাফর ইকবাল লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্র–ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।”

তিনি আরও লেখেন, “আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নূতন করে রাজাকারদের দেখতে হবে?”

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ