শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি পদে এস এম ফরহাদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সেক্রেটারি পদে মহিউদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক পদে কাজী আশিক মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টায় ‘শহীদ মাহবুবুর রহমান‘ মিলনায়তনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিককে মনোনীত করেন।

সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।