ঢাকা দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, সেলিম উদ্দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এসময় দলটি জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের জামায়াতের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতের প্রার্থী হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম।

স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবেই অংশ নিবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা নির্বাচনেরই অংশ। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে।

তিনি বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। নির্বাচন নিয়ে জামায়াতের পূর্ণ প্রস্তুতি আছে। স্থানীয় নির্বাচনে কোনো জোট হবে না। জামায়াতে ইনলামী এককভাবেই অংশ নিবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More