শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
শিক্ষা

ঢাকা কলেজ ৮০ ব্যাচের পুনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা কলেজ ৮০ ব্যাচের পুনর্মিলনী

দেশের শিক্ষাঙ্গনের উজ্জ্বলতম নক্ষত্র ঢাকা কলেজ। ঐতিহ্যবাহী এই কলেজের ১৯৮০ ব্যাচের বন্ধুরা পৃথিবীময় ছড়িয়ে থাকলেও বন্ধুত্বের অটুট বন্ধনে এই উজ্জ্বল নক্ষত্রেরা সবসময়ই একে অপরের সাথে জড়িয়ে আছেন ভালোবাসায়।

গত শুক্রবার (২২ নভেম্বর) দিনটিকে তারা বেছে নিয়েছেন বন্ধুত্বের অটুট এই বন্ধনকে আরো দৃঢ় করতে।

রাজধানীর শ্যামলীর আদাবরের হক গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ এইচএসসি ১৯৮০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। এ সময় নাচে, গানে, স্মৃতিচারণে আর প্রাঞ্জল আড্ডায় মেতে ওঠেন পুরনো দিনের সহপাঠীরা।

সবাই ভালোবাসা ভরে স্মরণ করেছিলেন তাদের হারিয়ে যাওয়া বন্ধুদের, এদের মধ্যে ছিলেন এক সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী নিলয় দাস, সঞ্জীব চৌধুরী। অনেকেই দেশের বাহিরে থেকে অনলাইন এ যুক্ত হয়েছিলেন। পুরনো দিনের স্মৃতি চারণায় মুখরিত হয়ে উঠেছিল হক গার্ডেনের মিলনায়তন।

আল‌/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।