শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকার আশুলিয়ায় জিরাবো-জামগড়া-বাইপাইল সড়কের বেহাল দশা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঢাকার আশুলিয়ায় জিরাবো-জামগড়া-বাইপাইল সড়কের বেহাল দশা

ঢাকার আশুলিয়ায় জিরাবো-জামগড়া-বাইপাইল সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরমে। খানাখন্দে ভরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এ সড়কে, প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে সৃষ্টি হচ্ছে যানজট। দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের।

বাইপাইল থেকে আশুলিয়া বাজারের ১০ কিলোমিটার সড়কের পাশে গড়ে ওঠা শিল্প কলকারখানা, বাজার, বিপণী বিতান, হাসপাতাল ও বিনোদন কেন্দ্র থাকায়, কর্মজীবী মানুষের পাশাপাশি ভ্রমণ পিপাসুদের একমাত্র ভরসা জিরাবো-জামগড়া-বাইপাইল সড়কটি। তবে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ইট বিছানো সড়কটির বেশ কিছু অংশ। এতে প্রায়ই ঘটে দূর্ঘটনা। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বর্তমানে সড়কে চলছে খোড়াখুড়ি, তাই যানজট যেন এ পথে নিত্য সঙ্গী।

সড়কে দীর্ঘ সময় পানি জমে থাকায় কমে গেছে ক্রেতা সমাগত। লোকসানের মুখে স্থানীয় ব্যবসায়ীরা। শুধু তাই নয়, জমে থাকা কলকারখানার কেমিক্যাল মিশ্রিত পানিতে দেখা দিচ্ছে রোগবালাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সড়কটি ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এরইমধ্যে সড়কটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।

উত্তরবঙ্গের সবকটি জেলাসহ টাঙ্গাইল ও গাজীপুরের কয়েক লাখ মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। দ্রুত সড়কটি সংস্কারের দাবি তাদের।