দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় এক মৃত্যু, নতুন ভর্তি ৬৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় এক মৃত্যু, নতুন ভর্তি ৬৩৩

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় নতুন করে হাসপাতাল ভর্তি হয়েছেন ৬৩৩ জন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর, হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকা বিভাগে ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএসসিসি) ১৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএনসিসি) ৮১ জন, খুলনা বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ৯১ হাজার ৬০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর এখন পর্যন্ত ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ