শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু মশা নিধনে রয়েছে ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ডেঙ্গু মশা নিধনে রয়েছে ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী: জাহিদ মালেক

দেশে আবারও বেড়েছে এডিস মশার উত্তাপ, একই সঙ্গে এডিস মশা নিধনে রয়েছে ঘাটতি- বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৫ জুলাই) সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ডেঙ্গু সংক্রমণ আবারও বাড়ছে। আমাদের হাসপাতালগুলো চিকিৎসা–সেবা দিচ্ছে। রোগীদের ব্যবস্থাপনা আমরা দেখছি, এখন মশা যাতে নিধন হয় সেই ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত ব্যাক্তিদের মৃত্যু যাতে কম হয় চিকিৎসকরা সে চেষ্টাই করছেন। এক্ষেত্রে রোগীদেরও দায়িত্ব নিয়ে যথাসময়ে হাসপাতালে আসতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘গত ১০ বছরে স্বাস্থ্য খাতের অবস্থা অনেকটাই এগিয়েছে। দেশে চিকিৎসক ও নার্সের সংখ্যাও বেড়েছে দ্বিগুণ। আটটি বিভাগে স্থাপন হচ্ছে আটটি হাসপাতাল। সেগুলোতে চার হাজার শয্যা নতুন করে যুক্ত হবে।’

 

শায়লা/ দীপ্ত সংবাদ