দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: আরও ৩ মৃত্যু, নতুন ভর্তি ১০০৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গু: আরও ৩ মৃত্যু, নতুন ভর্তি ১০০৭

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় নতুন করে হাসপাতাল ভর্তি হয়েছেন ১০০৭ জন।

সোমবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর, হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৫ জন, ঢাকা বিভাগে ২৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএসসিসি) ১৯১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএনসিসি) ১৪২ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট ৮৬ হাজার ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর এখন পর্যন্ত ৩৩৯ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ