শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

ডিসিদের যেসব নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিসিদের যেসব নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
ফাইল ছবি

জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে উৎসাহ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকারের কাজ একটি টিমওয়ার্কের মতো। সবাই একত্রে কাজ করলে, সবার দায়িত্ব ও ঘাটতির বিষয়ে আলোচনা করা যায়। খেলোয়াড়রা যেমন একসঙ্গে মাঠে কাজ করে, ঠিক তেমনি সরকারও এক দল হয়ে কাজ করবে। আমাদের ভুল যেন পুরো টিমের সাফল্যকে ব্যাহত না করে।‘

তিনি আরও বলেন, ‘সরকার গঠনের পর প্রথম ছয় মাসে অনেক ভুলভ্রান্তি হয়েছে, এখন সেগুলো ঠিক করে সম্পূর্ণ খেলার জন্য প্রস্তুত হতে হবে।‘

ডিসিদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘কো–অর্ডিনেশনের মাধ্যমে জেলা প্রশাসনকে আরও দক্ষভাবে পরিচালনা করতে হবে। জেলার দায়িত্ব একজন ডিসির ওপর। তবে, তার সঙ্গে বাকিদের ভালোকিছু সমন্বয় থাকতে হবে, যেন শৃঙ্খলা ভঙ্গের ঘটনা না ঘটে।‘

তিনি আরও বলেন, ‘নারী ও শিশুদের সুরক্ষা, সংখ্যালঘুদের রক্ষা—এগুলো আমাদের বিশেষ দায়িত্ব। সারা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে থাকে, সরকারের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা।‘