শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

ডিমের ডজন দেড়’শ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিমের ডজন দেড়’শ ছাড়াল

গত বছরের ঠিক এ সময়েই ডিমের ডজন প্রথমবারের মতো ১৫০ টাকা উঠেছিল। এ বছরের সেই সময়ে এসে ডিমের দামে নতুন রেকর্ড হলো। বাজারে প্রতি ডজন ডিমের দাম ছুঁয়েছে ১৬০ টাকায়।

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জানায়, বাজারে এখন প্রতি ডজন ফার্মের মুরগির বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। ১৫৫ টাকা ডজনের ডিম আকারে ছোট। একটু বড় আকারের ডিম ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁস ও দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকার মধ্যে। এই দুই ধরনের ডিমের দামে কোনো পরিবর্তন আসেনি।

মালিবাগ বাজারের ডিম বিক্রেতা তানভীর হাসান বলেন, ফার্মের মুরগির একটি ডিম পাইকারিতে কিনতে হচ্ছে ১২ টাকার বেশি। সামান্য লাভ করে বিক্রি করলেও প্রতি ডজনের দাম ১৫০ টাকা ছাড়িয়ে যায়। এর মধ্যে অনেক ডিম ভেঙে যায়। তাতে খুচরায় প্রতি ডজনের দাম ১৬০ টাকার নিচে বিক্রি করলে লোকসান হয়।

শায়লা/ দীপ্ত নিউজ