শিরোনাম
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডিবি হারুন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিবি হারুন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের এ–সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

সিআইসি একই সঙ্গে হারুন অর রশীদের পরিবারের অন্য সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করেছে। তাঁরা হলেন– হারুনের স্ত্রী শিরিন আক্তার; মা জহুরা খাতুন; ভাই এ বি এম শাহরিয়ার ও জিয়াউর রহমান; শ্বশুর ফরিদ উদ্দিন আহমেদ ও আত্মীয় সমরাজ মিয়া।

সিআইসি কর্মকর্তারা জানান, তাঁদের আয়কর নথিতে দেখানো সম্পদ, আয়–ব্যয়ের পাশাপাশি অন্য কোনো আয় ও সম্পদ আছে কি না, তা–ও খতিয়ে দেখা হবে। কর ফাঁকি ধরা পড়লে হারুন ও তাঁর পরিবারের সদস্য এবং আত্মীয়দের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, হারুন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছিল বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

 

এসএ