রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদ।

রবিবার (১৭ মে) রাষ্ট্রপতি আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে সই করেন মন্ত্রণালয় উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো।জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রায় ২ মাস ধরে ডিএমপি কমিশনার পদটি শূন্য ছিল। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৪ মে তিনি অবসর গ্রহণ করেন।

১৯৯৫ সালে ১৫তম বিসিএস মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন মোসলেহ উদ্দিন আহমেদ। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মোসলেহ উদ্দিন আহমেদ। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNAMID-ও দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন মোসলেহ উদ্দিন আহমেদ। সবশেষ তিনি সিআইডি প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More