শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ডাকাতি ও হত্যা মামলার ১১ আসামির যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাকাতি ও হত্যা মামলার ১১ আসামির যাবজ্জীবন
জেলা ও দায়রা জজ আদালত

লক্ষ্মীপুর সদরে ২০০৫ সালে ডাকাতি করতে গিয়ে খুন করা হয় মুকবুল নামে এক গৃহকর্তাকে। দীর্ঘ ১৮ বছর পর ওই মামলার ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। রায়ের সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক রয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

আসামিরা হলেন– কাওছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন প্রকাশ পাটোয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। রায়ের সময় উপস্থিত ছিলেন হোসেন প্রকাশ পাটোয়ারী। বেকসুর খালাস প্রাপ্তরা হলেন লিপি ও নূর নাহারকে।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,২০০৫ সালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মুকবুল হোসেনের ঘরে একদল ডাকাত হানা দেয়। ওইসময় মুকবুল হোসেন বাদা দিলে ডাকাতদল তাকে গুলি করে, এতে তার মৃত্যু হয়। এরপর তার মেয়ে দেলোয়ারা বেগম অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

উক্ত মামলা পুলিশ দীর্ঘ তদন্ত পর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। দীর্ঘ শুনানি পর আজ আদালত এ মামলার ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসময় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর কারাদণ্ড দেন।

 

তাপস সাহা/পূর্ণিমা/দীপ্ত নিউজ