শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ধরা পড়ল ৩ ডাকাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ধরা পড়ল ৩ ডাকাত

ফেনী–সোনাগাজী সড়কের ফেনী সদরের চিন্তারপুল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে তিন ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন– মো. ওসমান গনি রুবেল (২৬), আবদুল খালেক শিমুল (২৫), হালিম (৩৭)। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের এসআই জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছামাত্র ডিবি পুলিশে মাইক্রোবাসটি দেখে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে। এসময় আটককৃতদের সাথে থাকা ও অন্যরা ডাকাতি কাজে ব্যবহৃত মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জেলা গোয়েন্দা পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

ফেনী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাস জানান, ডাকাতি প্রস্তুতিকালে তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ ডাকাতকে আজ ২৬ নভেম্বর রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মামুন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ