শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: ভিপি প্রার্থীকে উপদেষ্টার ‘শুভকামনা’, সমালোচনায় পোস্ট ডিলিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাকসু নির্বাচন: ভিপি প্রার্থীকে উপদেষ্টার ‘শুভকামনা’, সমালোচনায় পোস্ট ডিলিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদের‘কে ‘শুভকামনা’ জানিয়ে ফেসবুক পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে ভিপি প্রার্থী আব্দুল কাদের–এর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে আসিফ মাহমুদ লিখেছিলেন, ‘ডাকসুতে ভোটার হইনি, তবে প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল।’

পোস্ট শেষে ভিপি প্রার্থীকে মেনশন করে ‘শুভকামনা‘ও জানান তিনি।

তবে, কিছুক্ষণের মধ্যেই পোস্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নানা মহল থেকে সমালোচনা শুরু হলে আসিফ মাহমুদ পোস্ট ডিলিট করে ফেলেন।

ডাকসু নির্বাচন ঘিরে উপদেষ্টার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদ গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর নির্দিষ্ট প্রার্থীর জন্য শুভকামনা জানাতে পারেন কীভাবে? এতে তো আশঙ্কা তৈরি হয় যে, সরকার হয়ত এই নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। এটাই কি তার নমুনা নয়?’

তিনি আরও বলেন, ‘একজন উপদেষ্টা পোস্ট দিয়ে আবার ডিলিট করে দেন—এটা কেমন বাকস্বাধীনতা!’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন।

প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।

 

এসএ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।