ট্রলারসহ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় নৌ–পুলিশ ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৩টি ট্রলার সহ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩টি ট্রলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ–পুলিশ সুত্রে জানা যায়, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করা হলে নদীতে জেলেরা কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান করে উপজেলা মৎস্য অফিস ও নৌ–পুলিশের একটি দল। এসময় হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন মেঘনা নদীতে জাল পাতানোর প্রস্তুতি অবস্থায় তিনটি ট্রলারকে আটক করা হয়।

নৌ–পুলিশ ইনচার্জ নাসির উদ্দিন বলেন, মাঝে মধ্যে জেলেরা নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে থাকে। অবৈধ কারেন্ট জাল সহ নদীতে সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সরওয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা মানষ মন্ডল, নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিনসহ মৎস্য অফিস ও নৌ–পুলিশের সদস্যরা।

নাসিম/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More