বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা। সে সঙ্গে ক্রিকেটে এই প্রথম যে কোনো একটি শিরোপা জয় করতে সক্ষম হলো প্রোটিয়ারা।

লন্ডনের বিখ্যাত লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২৮২ রানের অবিশ্বাস্য এক লক্ষ্যের সামনে দাঁড়িয়েছিল প্রোটিয়ারা। তবে সেই অবিশ্বাস্য কাজটি করে দিলেন এইডেন মারক্রাম নামে একটি হিমালয় পর্বত। অস্ট্রেলিয়ান আগুনে পেস বোলিংয়ের সামনে হিমালয়ের মত দৃঢ় পদক্ষেপে দাঁড়িয়ে ছিলেন তিনি। ১৩৬ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেললেন মারক্রাম।

ম্যাচটা শেষ করে দিয়ে আসতে পারেননি হয়তো; কিন্তু জয়ের আসল কাজটি তিনিই করে দিয়ে গেছেন।

শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা।

এর আগে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে ১৪টি নকআউট ম্যাচে টানা হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এবার আরাধ্য সেই শিরোপা ধরা দিল ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ হওয়ার স্বাদ পেল প্রোটিয়ারা।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More