শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

“টুয়েলভ রানওয়ে”তে নিজেদের ঈদ কালেকশন “রয়েল ডেলিকেসি”র উন্মোচন করলো টুয়েলভ ক্লদিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
“টুয়েলভ রানওয়ে”তে নিজেদের ঈদ কালেকশন “রয়েল ডেলিকেসি”র উন্মোচন করলো টুয়েলভ ক্লদিং
টুয়েলভ রানওয়ে

নিজেকে সবার মাঝে একটু আলাদা করে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহ এখন একটু বেশীই। দেশের ফ্যাশন হাউজগুলো এই নতুন প্রজন্মের ট্রেন্ডি ফ্যাশনের দিকটিকে মাথায় রেখেই সাজায় তাদের কালেকশন। দেশের অন্যতম সেরা লাইফস্টাই ব্র্যান্ড টুয়েলভও তার ব্যতিক্রম নয়। এবারের ঈদ ও গ্রীষ্মের কালেকশনকে পরিচয় করিয়ে দিতেই তারা আয়োজন করেছে এক মনোমুগ্ধকর ফ্যাশন শো “টুয়েলভ রানওয়ে”।

১০ই মার্চ, শুক্রবার, সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের রুফটপে আয়োজিত এই ফ্যাশন শো’তে অংশ নেন দেশসেরা অর্ধশতাধিক মডেল। আজরা মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এই ফ্যাশন শো’তে ছিলেন বিনোদন জগতের জনপ্রিয় সব সেলিব্রেটিরা। পাশাপাশি দেশ সেরা সাংবাদিকদের পদচারণায় রীতিমতো মিলনমেলায় পরিনত হয়েছিল এই ফ্যাশন শো। এছাড়া, টুয়েলভের প্রিভিলাইজড কাস্টমাররাও এখানে উপস্থিত ছিলেন।

টুয়েলভ তার ঈদের কালেকশনে সবসময়ই ঋতু বৈচিত্রের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এথনিক এবং ওয়েস্টার্ন এই দুটি ভাগেই নতুনত্ব এনে তারা সাজিয়েছে তাদের ঈদ কালেকশন। এই কালেকশনের নাম তারা দিয়েছে “রয়েল ডেলিকেসি”। যার অর্থ হচ্ছে এবারের টুয়েলভের পোষাকের ডিজাইনের মাঝে তারা একটু রাজকীয় স্টাইলিশ ঢংয়ের ছোঁয়া রেখেছেন।

এথনিক কালেকশনের ক্ষেত্রে নারী, পুরুষ এবং কিডস এই তিন ক্যাটাগরীতে বিভিন্ন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপীর সংমিশ্রনে এই পোষাকের ডিজাইনগুলো সাজিয়েছেন টুয়েলভের ডিজাইনাররা। ঈদ কালেকশনের প্রধান অনুষঙ্গ পাঞ্জাবীর ক্ষেত্রেও তারা নজরকাড়া ডিজাইনের পসরা সাজিয়েছেন। ছেলেদের পাজামা–পাঞ্জাবীর সম্পূর্ণ সেটসহ সামাঞ্জস্যপূর্ণ ট্রেন্ডি ও ফ্যাশনেবল কোটিও বাজারে এনেছে তারা। মেয়েদের ক্ষেত্রে থ্রি–পিস, টু–পিসের সালোয়ার কামিজসহ ট্রেন্ডি পোষাকের সমাহার টুয়েলভের দেশব্যাপী ৩৬টি আউটলেটে। আর এসব পোষাকের উপস্থাপনাতেই ভরপুর ছিলো গোটা ফ্যাশন শো।

এছাড়া ওয়েস্টার্ন কালেকশনের ক্ষেত্রে ছেলেদের পোলো টি–শার্ট, ক্যাজুয়াল শার্ট, জিন্সসহ স্টাইলিশ সব পোষাকও ছিলো এই ফ্যাশন শো’র প্রদর্শনীতে। মেয়েদের পোষাকেও ওয়েস্টার্ন প্যাটার্নের টপস, টিউনিক, জিন্সের কালেকশন দিয়ে এই ফ্যাশন শো’তে নিজেদের মেলে ধলেছে টুয়েলভ।

অনুষ্ঠানে টুয়েলভের পক্ষ থেকে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ হিল রাকিব এবারের ঈদ কালেকশন নিয়ে বলেন, “আমরা শুধুমাত্র পোষাকের কথাই চিন্তা করি না, আধুনিক ট্রেন্ড এবং ফ্যাশনের কথা মাথায় রেখেই কালেকশন সাজাবার চেষ্টা করি। আমরা চাই প্রতিটি মানুষই আমাদের তৈরী পোষাকে আত্মবিশ্বাসী হয়ে উঠুক এবং উৎসবকে মনে প্রানে ধারণ করুক।