শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টিআইবির ‘ফেলোশিপ ২০২৫’ পেয়েছেন সালাহ উদ্দিন জসিমসহ ৫ সাংবাদিক

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টিআইবির ‘ফেলোশিপ ২০২৫’ পেয়েছেন সালাহ উদ্দিন জসিমসহ ৫ সাংবাদিক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২৫‘ পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিমসহ ৫ অনুসন্ধানী সাংবাদিক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডিতে সংস্থাটির কার্যালয়ে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

গেলো বছর ‘দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২৫‘ এর জন্য সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করে টিআইবি। সেখানকার ২৭ প্রস্তাবকারীর সরাসরি সাক্ষাৎকার নিয়ে পাঁচজনকে তারা ফেলোশিপের জন্য চূড়ান্ত করে। অক্টোবর থেকে ডিসেম্বর; তিন মাস মেন্টরদের অধীনে কাজ করে স্ব স্ব গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন তারা।

গেল ২৯ ও ৩০ ডিসেম্বর জাগোনিউজ দুই পর্বে নিউজ প্রকাশ করে।

সবশেষে আজ সেই দীর্ঘ কর্মের স্বীকৃতি স্বরূপ অনুসন্ধানী সাংবাদিকদের আনুষ্ঠানিক ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এরআগেই ঘোষিত পুরস্কার মূল্যের এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

সালাহ উদ্দিন জসিম ছাড়াও এই ফেলোশিপ পেয়ছেন ডেইলি সান এর সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট রাশেদুল হাসান, চ্যানেল২৪ এর বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক, স্টার নিউজ টেলিভিশনের মোহাম্মদ ওমর ফারুক এবং সমকালের সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে ফেলোশিপের মেন্টর সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী, তৌহিদুর রহমান ও বদরুদ্দোজা বাবু রিপোর্টের ওপর মতামত দেন।

সংশ্লিষ্ট মিডিয়া হাউজের কর্তৃপক্ষের পক্ষে জাগোনিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম, উপ সম্পাদক মুনির হোসেন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মিরাজ ও হেড অব আউটপুট আসিফ জাহাঙ্গীর তাদের মতামত তুলে ধরেন।

আয়োজকদের মধ্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ডেপুটি কো–অর্ডিনেটর মাসুম বিল্লাহ, পরিচালক (আউটরিচ এন্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সংশ্লিষ্টদের প্রশংসার পাশাপাশি টিআইবিকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপের পরিধি বাড়ানো এবং এ বিষয়ে সাংবাদিকেরা প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দেন।

জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান পরামর্শগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও বেশি অনুসন্ধান অব্যাহত রাখার পরামর্শ দেন।