শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

টানা ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টানা ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

 

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন (৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর) বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি–রপ্তানি কার্যক্রম।

ভোমরা কস্টমস এর ডেপুটি কমিশনার ডিসি এনামুল হক জানান, বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি–রপ্তানি বাণিজ্য আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট ৬দিন বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ১৫ অক্টোবর থেকে বন্দরের আমদানি–রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

ভোমরা কস্টমস এর ডেপুটি কমিশনার ডিসি এনামুল হক আরও জানান, ছুটির এই ছয়দিনে ভিসা থাকা ব্যাক্তিরা যাতায়াত করতে পারবে।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান জানান, উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

 

এসএ