শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে আর্জেন্টিনা
সংগৃহীত ছবি

প্রথম সেমিফাইনালে কানাডাকে ২–০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে ১৫বারের চ্যাম্পিয়নরা অপরাজিতও থাকলো টানা ১০ ম্যাচ।

২০১৫ সাল থেকেই কোপা আমেরিকার ফাইনালে নিয়মিত মুখ আর্জেন্টিনা। মাঝে বাদ গিয়েছিল শুধু ২০১৯ সালের কোপা আমেরিকা। যেবারে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল আলবিসেলেস্তেদের। এরপর ২০২১ সালে শিরোপাটাই জয় করে তারা। এবার তাদের সামনে সুযোগ টানা দুইবার কোপা আমেরিকা জয়ের। যে জয় পেলে ফুটবলের বিরল এক রেকর্ডে নাম উঠবে আর্জেন্টিনার।

সর্বশেষ ৮ আসরে ৬ বার ফাইনালে যাওয়া আর্জেন্টিনার কোনও পরীক্ষা নিতে পারেনি কানাডা। গ্রুপ পর্বের মতো সেমিফাইনালের মঞ্চেও দলটি আর্জেন্টিনার জন্য কোনও ত্রাস সৃষ্টি করতে পারেনি। তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরুতে কানাডা কিছুটা চাপ তৈরি করলেও ২২ মিনিটেই হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আলবেসিলেস্তেরা।

খেলার ধারায় এমন গোলের জন্য মোটেও প্রস্তুত ছিল না কানাডা। তাদের রক্ষণের ভুলকেও দায় দিতে হবে। রদ্রিগো দে পলের বাড়িয়ে দেওয়া বলে ছুটে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। গোলমুখে সম্ভাব্য ট্যাকল এড়িয়ে কানাডা গোলকিপারের পায়ের মাঝখানে দিয়ে জালে পাঠিয়েছেন বল।

আল/ দীপ্ত সংবাদ