শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

টানা দ্বিতীয়বারের মতো ‘সুপারব্র্যান্ডস’ সম্মাননা পেল গাজী পাম্পস অ্যান্ড মটরস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টানা দ্বিতীয়বারের মতো ‘সুপারব্র্যান্ডস’ সম্মাননা পেল গাজী পাম্পস অ্যান্ড মটরস

দেশের পানি সরবরাহ, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শিল্প খাতে নিরলসভাবে কাজ করে যাওয়া ব্র্যান্ড গাজী পাম্পস অ্যান্ড মটরস টানা দ্বিতীয়বারের মতো ‘সুপারব্র্যান্ডস’ সম্মাননা লাভ করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) হোটেল লা মেরিডিয়ানে এক জমকালো অনুষ্ঠানে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে এই সম্মাননা প্রদান করে।

গাজী পাম্পস অ্যান্ড মটরসের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন গ্রুপ ডিরেক্টর বদরুল আলম খান, চিফ অপারেটিং কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ডিজিএম মনজুর আহমেদ তালুকদার, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ডিজিএম মো. মোশাররফ হোসেন, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. খালেদ রহিম, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের এজিএম আবুল কাউসার মোহাম্মদ সালাউদ্দিন, ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং হেড অব ডিজিটাল মার্কেটিং হাসান হাসিবুর রহমান রিশাত।

গাজী পাম্পস অ্যান্ড মটরসের চিফ অপারেটিং কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা গ্রাহকের প্রতি আনুগত্যকে ক্ষণস্থায়ী মুনাফার চেয়ে বেশি গুরুত্ব দিই। সর্বোচ্চ মান নিশ্চিত করতে নিয়মিত গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়। টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে আমরা আমাদের পণ্যের মান উন্নত করে চলেছি এবং বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শীর্ষস্থান বজায় রেখেছি।’

আস্থা, নির্ভরতা ও মানসম্মত পণ্যের প্রতীক হিসেবে গাজী পাম্পস অ্যান্ড মটরস দীর্ঘ ২৫ বছর ধরে পাম্প ও মটর খাতে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে পাম্প ও মটরের বাজার প্রায় ২০০০ কোটি টাকায় পৌঁছেছে, যেখানে সরকারি, বেসরকারি ও জনখাতের চাহিদা প্রধান চালিকাশক্তি। এই ক্রমবর্ধমান বাজারে নিজেদের অবস্থান সুসংহত করেছে গাজী পাম্পস।

গাজী পাম্পস অ্যান্ড মটরস তাদের পণ্যের গুণগত মান ও দ্রুত বিক্রয়োত্তর সেবার মাধ্যমে ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে। দেশের ৬৪ জেলায় বিস্তৃত বিক্রয় ও বিপণন নেটওয়ার্ক এবং নিবেদিত কর্মীর মাধ্যমে প্রতিষ্ঠানটি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে। এটি পিডব্লিউডি, ডিপিএইচই, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মতো বৃহৎ সরকারি–বেসরকারি প্রকল্পের পছন্দের ব্র্যান্ড এবং তালিকাভুক্ত সরবরাহকারী। কৃষকদের পাশাপাশি বিভিন্ন শিল্প খাতও জরুরি সরবরাহের জন্য গাজীর বিস্তৃত ইন্ডাস্ট্রিয়াল পাম্প ও মটরের ওপর নির্ভর করে।

দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে একটি গাজী গ্রুপ পাঁচ দশক ধরে উৎপাদন, বাণিজ্য, ব্যাংকিং, বিমা, মিডিয়াসহ বিভিন্ন খাতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।