শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অন্যান্য

টানা দুবার বিশ্বকাপ জিতলেই অবসর নেব: মার্টিনেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টানা দুবার বিশ্বকাপ জিতলেই অবসর নেব: মার্টিনেজ

টানা দুই বিশ্বকাপ জিততে পারলে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিবেন মার্টিনেজ। দেশটির ‘বি–প্লে‘কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।

তিনি আরও বলেন, টানা দুইবার বিশ্বকাপ জেতার আশা করি না। তবে জিতলে দারুণ অনুভূতি হবে। আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি। জন্মের পর আমি এই একবারই দেখেছি। সাত বছরের বাচ্চাও জানে তারা কী দেখেছে। গত বুধবার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ৪–১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠ বুয়েনস এইরেসের মনুমেন্তালের ম্যাচে মার্টিনেজকে খুব বেশি পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। যদিও একটি গোল হজম করেছেন, তবে ব্রাজিল তার দক্ষতা তেমন পরীক্ষা করতে পারেনি। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের শীর্ষে আছে স্কালোনির দল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।