দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী ও বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) সকালে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গােড়াই মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– নীলফামারী ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হাসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও অনিতা পরিবহন বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস সকালে মহাসড়কের গােড়াই মিলগেইট এলাকায় পৌঁছালে সেখানে পল্লীবিদ্যুতের খুঁটি বােঝাই থেমে থাকা একটি ট্রাকে ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি বাসের ভিতর ঢুকে নারী যাত্রী ও সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান।

মির্জাপুরের গােড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ