দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাতে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।


মধুপুর থানার কর্মরত ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ফজর নামের পরে মালাউড়ি এলাকায় বিনিময় বাস ও পিকআপের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলে মারা যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কারো নাম–পরিচয় পাওয়া যায়নি।