দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৪৭ জন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৪৭ জন

টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৪৭ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ৬৭২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৫৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৪০ জন রোগী। জেলায় ডেঙ্গু জ্বরে মোট পাচঁজনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৫ জন, নাগরপুর উপজেলায় চারজন, মির্জাপুর উপজেলায় ১১ জন, সখীপুর উপজেলায় দু‘জন, মধুপুর উপজেলায় তিনজন, গোপালপুর উপজেলায় তিনজন এবং ধনবাড়ী উপজেলা নয়জন রয়েছেন।

সুমন খান/শায়লা/দীপ্ত নিউজ