দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে কাভার্ডভ্যানের চালক। আহত ওই চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা–টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের চালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার মো. আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম। বাকি হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা ফায়ারসার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গাড়িতে থাকা তিনজন আটকা পড়ে।

খবর পেয়ে আধাঘন্টা চেষ্টার পর আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়।আহত ও নিহত দুজনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সুমন/এজে/দীপ্ত সংবাদ